অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনপির কমিটি বছরের সেরা তামাশা

ঢাকা : বিএনপির কমিটিকে ‘জাম্বোজেট সাইজের’ উল্লেখ করে তা ‘বছরের সেরা তামাশা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৭ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিল্লাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে এক ছাত্রী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব গতকাল বলেছেন, বিএনর ৫০২ সদস্যের কমিটি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করবে। বিএনপিকে প্রশ্ন করতে চাই, সর্বোচ্চ ৪৪৮ সদস্যের কমিটি কিভাবে ৫০২ সদস্য হলো? যারা নিজের দলের গণতন্ত্র বা সংবিধান লঙ্ঘন করে এ রকম কমিটি ঘোষণা করে, তারা বাংলাদেশের সংবিধান বারবার লঙ্ঘন করেছে। অগণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি দিয়ে গণতন্ত্র উদ্ধার করা সম্ভব হবে না।’

‘জাম্বোজেট সাইজের কমিটি দিয়ে গণতন্ত্র উদ্ধার করাটা দুঃস্বপ্নের নামান্তর। এই জাম্বোজেট সাইজের কমিটি বছরের সেরা তামাশা।’

খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট আমরা শোক পালন করব আর আপনি জন্মের আনন্দে কেক কাটবেন, তা হলে ঐক্য হবে কিভাবে?’

তিনি বলেন, ‘যারা আমার পিতার হত্যাকারীদের পুনর্বাসন করেছে, যারা আমার বঙ্গমাতার রক্তের সাথে বেইমানি করেছে, ২১ আগস্টে গ্রেনেড হামলা করে বাংলাদেশের ইতিহাসকে উল্টে দিতে চেয়েছে, কিভাবে তাদের সাথে ঐক্য করব?’

‘এতসব ঘটনার পরেও আমাদের প্রধানমন্ত্রী সেদিন খালেদা জিয়াকে ফোন করে গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তিনি (খালেদা) অকথ্যভাষায় গালিগালাজ করেছেন’, বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘আজ কেন ঐক্যের কথা বলা হয়, কেন বাজপাখি বাংলার আকাশে-বাতাসে আনাগোনা করে? এই প্রশ্নের জবাব একমাত্র খালেদা জিয়ারই জানা, কারণ এসবের জন্য তিনি দায়ী।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিএনপির কমিটি বছরের সেরা তামাশা

আপডেট টাইম : ০৫:১৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০১৬