অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

২ যুদ্ধজাহাজ বানানো শুরু করতে চীন গেলেন নৌপ্রধান

ঢাকা : নৌবাহিনীর জন্য দুটি আধুনিক যুদ্ধজাহাজ (করভেট) নির্মাণ কাজের উদ্বোধনী (স্টিল কাটিং) অনুষ্ঠানে যোগ দিতে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

রোববার (৭ আগস্ট) দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন, নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম এবং বাংলাদেশে অবস্থানরত চীনা দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে সিনিয়র কর্নেল ঝ্যাং উই আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

নৌবাহিনী প্রধান আগামী ৯ আগস্ট চীনের উচাং শিপ ইয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মিতব্য যুদ্ধজাহাজ দুটির নির্মাণ কাজের উদ্বোধনী (স্টিল কাটিং) অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরে তিনি উচাং শীপ ইয়ার্ডের সদর দপ্তরে চায়না শিপ বিল্ডিং অ্যান্ড অফশোর কোম্পানির ঊর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মত-বিনিময় করবেন। পাশাপাশি নৌপ্রধান চায়না শিপ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করবেন।

নৌসদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রত্যাশা করা হয়েছে নৌবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে। পাঁচ দিনের এই সফর শেষে নৌপ্রধান আগামী ১২ আগস্ট ২০১৬ তারিখে দেশে ফিরবেন বলে আশা করা যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

২ যুদ্ধজাহাজ বানানো শুরু করতে চীন গেলেন নৌপ্রধান

আপডেট টাইম : ০৫:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০১৬