পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেড় ঘণ্টাব্যাপী খালেদার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় নিযুক্ত হওয়ার প্রায় ৭ মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়ে ৯টা ৩৫ মিনিটে শেষ হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও উপচেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ভারতীয় হাইকমিশনের মধ্যে ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা, ফাস্ট সেক্রেটারি রাজেশ উরকি, দ্বিতীয় সচিব মিস মনশ্রী বৈঠকে অংশ নেন।

এদিকে বৈঠক শেষে সাবিহ উদ্দিন আহমেদ বলেন, ভারতের হাইকমিশন নানা কাজে ব্যস্ত ছিলেন, তাই এতদিন আসতে পারেননি। আজকে এসেছেন। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।

বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। হর্ষবর্ধন শ্রিংলা এর আগেও বেশ কয়েকবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন, তবে হাইকমিশনার হিসেবে এটাই তার প্রথম সাক্ষাৎ।

চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকায় নিযুক্ত হয়েছিলেন হর্ষবর্ধন। তিনি বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হন। এর আগে ব্যাংককে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

দেড় ঘণ্টাব্যাপী খালেদার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আপডেট টাইম : ০৭:১৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০১৬