পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বিএনপি থেকে সরে দাঁড়ালেন সালিমুল

ডেস্ক : বিএনপির সদ্য ঘোষিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজি সালিমুল হক কামাল পদত্যাগ করেছেন।

বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সালিমুল হকের রাজনৈতিক এপিএস আবুল কালাম আজাদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। মাগুরা প্রেস ক্লাবে পৌনে ১২টার দিকে তার পদত্যাগ পত্রটি সাংবাদিকদের নিকট পৌঁছে দেন।

আবুল কালাম আজাদ বলেন, স্যার (সলিমুল হক) বিএনপির কমিটি নিয়ে খুবই ক্ষুব্ধ হয়েছেন। একইসঙ্গে ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত নেতাদের দিয়ে মাগুরা জেলা বিএনপি কমিটি করায় তিনি দল থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে কাজি কামাল অভিযোগ করে বলেন, ‘দলের স্থায়ী কমিটিতে কিছু বির্তকিত লোকদের সদস্য করা হয়েছে যাদের নেতৃত্বে বিএনপি করা সম্ভব নয়।’

লিখিত পদত্যাগপত্রে আরো উল্লেখ করেন, ‘ত্যাগী নেতাদের বাদ দিয়ে ১/১১ সময়ে যার ভূমিকা ছিল প্রশ্নবোধক সেই নিতাই রায় চৌধুরীকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং মাগুরা জেলা বিএনপির আহবায়ক নির্বাচিত করায় করায় দলের মধ্যে কোন্দল সৃষ্টি হয়েছে। বিগত ইউপি নির্বাচনে ত্যাগী নেতাদের বাদ দিয়ে নিজ ঘরানার প্রার্থী দেয়ায় বিএনপির চরম ভরাডুবি হয়েছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বিএনপি থেকে সরে দাঁড়ালেন সালিমুল

আপডেট টাইম : ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০১৬