অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক : ময়মনসিংহ সদর ও তারাকান্দা উপজেলায় আজ মঙ্গলবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। সদরে নিহত হয়েছেন মো. সোহেল নামের এক টেম্পোচালক এবং তারাকান্দায় নিহত শিশুর নাম মাহিন (৬)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, সকাল পৌনে আটটার দিকে তারাকান্দা উপজেলার রূপচন্দ্রপুর এলাকায় শিশু মাহিন তার বাবা শহীদুল ইসলামের সঙ্গে ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক পার হচ্ছিল। ওই সময় একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাহিনের বাড়ি তারাকান্দা উপজেলার রূপচন্দ্রপুর গ্রামে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে সদর উপজেলার চুরখাই এলাকায় যাত্রীবাহী বাস টেম্পোকে ধাক্কা দেয়। এতে টেম্পোর চালক সোহেল ও টেম্পোর যাত্রী দীপা, সানোয়ার হোসেন ও হেলাল উদ্দিন আহত হন।

তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গুরুতর আহত সোহেল মারা যান। সোহেলের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায়।

সোহেলের মৃত্যুর খবর জানাজানি হলে উত্তেজিত জনতা সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চুরখাই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট টাইম : ০৩:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০১৬