অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

রূপগঞ্জে বাল্য বিয়ে বন্ধ করলো প্রশাসন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে গোপনে বিয়ে দেয়ার খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই বিয়ে বন্ধ করে দেন। বুধবার উপজেলার কাঞ্চন পৌরসভার ৫২নং হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তার মুনমুনকে বিয়ে দেয়ার প্রস্তুতি সম্পন্ন করে। বুধবার দুপুর ২টায় বরযাত্রী আসার কথা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলামের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম জানান, হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বাল্য বিয়ের বিষয়টি অবিহিত করেন। পরে পুলিশ পাঠিয়ে ওই বিয়ে বন্ধ করা হয়। স্কুল শিক্ষার্থী খাদিজা আক্তার মুনমুন বিয়ের উপযুক্ত না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে শিক্ষার্থীর বাবা হারুন অর রশিদ ও মাতা আকলিমা বেগম অঙ্গিকার করেন।
কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ তসলিম উদ্দিন জানান, রূপগঞ্জের হাটাব টেকপাড়া এলাকার হারুন অর রশিদের মেয়ে ও হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তার মুনমুনকে তার চাচা তারাজউদ্দিন মাষ্টারের কাঞ্চনের বাড়িতে এনে গোপনে কাঞ্চন এলাকার রবিনের সাথে বিয়ে দিচ্ছিল। এরই মধ্যে গায়ে হলুদ, রান্নাবান্নাসহ বিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

রূপগঞ্জে বাল্য বিয়ে বন্ধ করলো প্রশাসন

আপডেট টাইম : ১২:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬