অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ভালুকায় কাভার্ডভ্যান চাপায় শ্রমিক নিহত

ভালুকা: ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যান চাপায় মিল শ্রমিক নিহতের ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনসাধারণ ও স্কুলের শিক্ষার্থীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ময়মনসিংহগামী কাভার্ডভ্যান চাপায় পীরগঞ্জ রংপুরের ধাপেরঘাট গ্রামের শামছুল হকের ছেলে স্থানীয় শাবাব ফ্যাক্টরীর ইলেক্ট্রেশিয়ান আব্দুল খালেক (৩০) গুরুতর আহত হন। আহত খালেককে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন কাভার্ডাভ্যানের চাকার নিচ থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রহমতে আলম একাডেমির কয়েকশ শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়কে নেমে আসেন এবং প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে ভালুকা মডেল থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় মহা-সড়কের দু’পাশে কয়েকশ গাড়ি আটকা পরে। এতে প্রচন্ড গরমের মাঝে হাজার হাজার যাত্রী ও পথচারী চরম দুর্ভোগের শিকার হন।

মডেল থানার এসআই ছাইদুর রহমান জানান, কর্তৃপক্ষের সাথে কথা বলে ক্ষতিপূরণের ও হাজীরবাজার এলাকায় ফুড ওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেয়া হলে অবরোধ তুলে নেয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ভালুকায় কাভার্ডভ্যান চাপায় শ্রমিক নিহত

আপডেট টাইম : ১২:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬