অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এক মাস আগে বাসা ভাড়া নেয় জঙ্গিরা

ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অভিযানে নিহত জঙ্গিরা এক মাস আগে ওই বাসা ভাড়া নেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান শেষে ঘটনাস্থল থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, এক মাস আগে জঙ্গিরা ওই বাসা ভাড়া নেন। তারা ওষুধের ব্যবসা করেন বলে বাড়ির মালিককে জানান।

আইজিপি জানান, গ্রেপ্তারকৃত এক জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে আগেই এই জঙ্গিদের অবস্থান জানতে পারে পুলিশ। আজ ভোর থেকে অভিযানের প্রস্তুতি শুরু হলেও মূল অভিযান চলে এক ঘণ্টা। জঙ্গিরা ভেতর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছুড়ে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে একে ২২, পিস্তল ও গ্রেনেড উদ্ধার করা হয়।

শনিবার সকালে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল ঢাকা থেকে গিয়ে পাইকপাড়ার বড় কবরস্থানের পাশের তিনতলা ওই ভবনে অভিযান শুরু করে। সকাল ৯টা ৩৫ মিনিটে ‘অপারেশন হিট স্টর্ম ২৭’ শুরু হয়।

এ অভিযানে গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

এক মাস আগে বাসা ভাড়া নেয় জঙ্গিরা

আপডেট টাইম : ০৭:০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬