পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মীর কাসেমর পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে

সাজার পরোয়ানাসহ মীর কাসেম আলীর রিভিউ খারিজের রায়ের কপি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়ের কপি সুপ্রিম কোর্ট থেকে ট্রাইব্যুনালে পৌঁছার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ও গবেষণা কর্মকর্তা ফাহিম ফয়সালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রায় ও পরোয়ানাসহ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারগারের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

কারাগারে পৌঁছে তারা রায়ের কপি কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) কাছে হস্তান্তর করবেন। একই সঙ্গে রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্টার শহিদুল আলম ঝিনুক রায়ের কপি কারাগারে পাঠানোর বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেন।

সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার মেহেদী হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজের রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছে দেন। মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্টার শহিদুল আলম ঝিনুক রায়ের কপি গ্রহণ করেন।

কেন্দ্রীয় কারাগার থেকে রায়ের কপি কাশিমপুর কারাগারে পাঠানো হবে। বর্তমানে মীর কাসেম আলীকে সেখানে রাখা হয়েছে। কাশিমপুরে পৌঁছানোর পর রিভিউ খারিজের বিষয়টি মীর কাসেমকে কারা কর্তৃপক্ষ পড়ে শোনাবেন। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না-তা জানতে চাইবে কারা কর্তৃপক্ষ। তিনি যদি প্রাণভিক্ষা না চান তাহলে সরকারের নির্বাহী আদেশে তার দণ্ড কার্যকর করা হবে। প্রাণভিক্ষা চাইলে রাষ্ট্রপতির সিদ্ধান্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২৯ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মীর কাসেমর পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে

আপডেট টাইম : ০৪:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬