পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

খালেদা জিয়ার জীবনে পাতায় পাতায় ভুল

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার জীবনের প্রতি পাতায় পাতায় ভুল। তাকে অপসারণ না করলে বিএনপি রক্ষা পাবে না।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ ও মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াত ঘোষিত অবৈধ হরতালের প্রতিবাদে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করে।

ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার জন্ম তারিখে ভুল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনাক্যাম্পে আশ্রয় নেওয়া ভুল, নির্বাচনে অংশ না নেওয়া ভুল- তার জীবনের পাতায় পাতায় ভুল। যার জীবনের পাতায় পাতায় ভুল সেই বেগম খালেদা জিয়াকে অপসারণ না করলে বিএনপি রক্ষা পাবে না।

তিনি বলেন, জন কেরির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের বন্ধুত্ব সূদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তার কাছে বিএনপির নেত্রীর কান্না কোনো কাজে আসেনি। ২০১৯ সালের আগে দেশ কোনো নির্বাচন হবে না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সব হারিয়ে এখন অন্যের ইস্যুকে হাইজ্যাক করছে। তিনি অন্যের তেল গ্যাস ইস্যু হাইজাক করতে চেয়েছেন। বেগম খালেদা জিয়া এখন পরগাছা ও পরজীবীতে পরিণত হয়েছেন।

ড. হাছান মাহমুদ বলেন, হরতালকারীদের এখন দূর্বিণ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছেনা। বিএনপি জামায়াত হরতালকে কৌতুকে পরিণত করেছে।

তিনি বলেন, যারা আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে হবে।

সমাবেশে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

খালেদা জিয়ার জীবনে পাতায় পাতায় ভুল

আপডেট টাইম : ০৩:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০১৬