অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

এখনও লবণ কেনেননি পোস্তার চামড়া ব্যবসায়ীরা

লবণের দাম বেড়ে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হওয়ায় কোরবানি সামনে রেখে এখনও লবণ কেনেননি পোস্তার চামড়া ব্যবসায়ীরা। লবণের দাম না নামলে চামড়ার দাম পড়ার পাশাপাশি অন্য সময়ের চেয়ে এবার বেশি পরিমাণে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।
সাধারণত কোরবানির ঈদের মাসখানেক আগে থেকেই কাঁচা চামড়া সংরক্ষণের অতি জরুরি উপাদান লবণ কেনা শুরু করেন পোস্তার আড়তদাররা। তবে গতবার এই সময়ে ৭৪ কেজি লবণের যে বস্তা ৬৫০ টাকায় মিলছিল এবার তার দাম ১৩০০ টাকা। এ প্রেক্ষাপটে লবণের দামে লাগাম টানতে দেড় লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এই পরিমাণ লবণ আনতে মঙ্গলবার এলসি খোলা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব হেদায়তুল্লাহ আল মামুন। দু-একদিনের মধ্যে আরও এক লাখ টন লবণ আমদানির এলসি খোলা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। ঈদের আগে এসব লবণ চলে এলে দাম কমে যাবে বলে মনে করছেন সচিব।
কাঁচা চামড়ার ব্যবসায়ীরা জানান, একটি গরুর চামড়ায় প্রায় দশ কেজি লবণ ব্যবহার করতে হয়। সে হিসাবে আগে একটি চামড়া সংরক্ষণে লবণ বাবদ যেখানে ৮৭ টাকা ব্যয় হত, সেখানে বর্তমান বাজার দরে লাগবে প্রায় ১৭৫ টাকা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

এখনও লবণ কেনেননি পোস্তার চামড়া ব্যবসায়ীরা

আপডেট টাইম : ০২:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০১৬