পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

অচলাবস্থার মধ্য দিয়েই চলছে ফেরি সার্ভিস যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করার আশংকা

সুমন হোসেনঃফারাক্কার বিরূপ প্রভাবে পদ্মায় তীব্র ভাঙ্গন ও প্রবল ¯্রােতের কারণে বিপর্যস্ত পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস গতকাল বুধবার পর্যন্ত তেমন কোন উন্নতি হয়নি। দৌলতদিয়া মোট চারটি ঘাটের মধ্যে মাত্র দু’টি ঘাট চালু করা সম্ভব হয়েছে। ফলে এ ঘাটে যানজটের তুলনায় ফেরি জট দেখা দিচ্ছে। ঘাট পন্টুন স্বপ্লতায় লোড-আনলোড ও ফেরি চলাচলে দ্বিগুনেরও বেশী সময় লাগছে। বিকল্প পথে অধিক সংখ্যক দুরপাল্লার বাস ও অন্যান্য যানবাহন চলাচল শুরু করায় পাটুরিয়া-দৌলতদিয়ায় অপেক্ষামান যানবাহনের সংখ্যাও কমে এসেছে। ফেরি ও লঞ্চে বাসের যাত্রী পারাপারা বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার থেকে ঈদুল আযহার ছুটির ঘরমুখো যাত্রীদের চাপ বৃদ্ধি পাবে। গতকাল বুধবার বিকেল থেকে ঘুরমুখো ঈদের যাত্রীদের চাপ শুরু হয়েছে। ঘাটের যানজট, ফেরি ও লঞ্চ পারাপার নির্বিঘœ করতে স্থানীয় প্রশাসনের প্রস্তুুতি সম্পন্ন হলেও ফেরি সার্ভিসের অচলাবস্থা তেমন কোন উন্নতি হয়নি। এতে এ দু’টি ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের সীমাহীন দুর্ভোগের আশংকা করা হচ্ছে। janjot p-2
বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক অফিস সুত্র জানায়, দৌলতদিয়ার চারটি ঘাট চালু করা না গেলে ফেরি সার্ভিসের অচলাবস্থা কাটবে না। মোট ১৮টি ফেরির প্রায় সবগুলোই এখন সচল। ফেরি চলাচলে বেশী সময় লাগলেও ঈদের চাপ সামাল দেয়া সম্ভব ঘাটে কর্মরত কর্মকর্তারা জানান।
বিআইডব্লিটিসি’র নির্বাহী প্রকৌশলী এনামুল হক অপু জানান, এ রুটে চলাচলরত মোট ১৮টি ফেরির মধ্যে ২টি রো-রো, ২টি ইউটিলিটি ফেরি পাটুরিয়া ভাসমান কারখানায় মেরামতে ছিল। গতকাল বুধবার তিনটি ফেরি মেরামত শেষে বহরে যুক্ত হয়েছে।
‘হাসনাহেনা’ নামের ইউটিলিটি ফেরির মেরামত বুধবার রাতের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।
দুরপাল্লার কোচ চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের ঘাট চেকার আশোক আলী জানান,ফেরিতে পারাপারে বেশী সময় বসে থাকার কারণে যাত্রীদের ভোগান্তীতে পড়তে হচ্ছে। ফলে অধিকাংশ বাস এখন বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে চলাচল করছে।
দ্রুতি পরিবহনের ঘাট চেকার আব্দুল আওয়াল জানান, তাদের কয়েকটি বাস ফেরি পারাপারে চলাচল করতো। এমন পরিস্থিতিতে এসব বাসের সকল যাত্রী এখন লঞ্চে পারাপার হয়ে গন্তব্যে পৌচাচ্ছে।
ফেরি পারাপারের অনেক কোচ ও বাস পদ্মার দু’পারে রেখে যাত্রী ফেরি ও লঞ্চে পারাপার করা হচ্ছে।
পাটুরিয়ায় কর্মরত বিভিন্ন পরিবহনের কয়েকজন ঘাট চেকার অভিযোগ করে বলেন, ভিআইপি যানবাহনের অজুহাতে সিরিয়াল ভঙ্গ করে কিছু সংখ্যক বাস বুকিং দেয়া হচ্ছে। এতে ঘাটে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।এ অভিযোগের প্রেক্ষিতে ফেরি টার্মিনাল সুপারিনটেনডেন্ট রবিউল হাসান তাহেরী জানান, সম্পূর্ণ সিরিয়াল পদ্ধতিতে সকল যানবাহনের ফেরি বুকিং দেয়া হচ্ছে। শুধুমাত্র রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, আন্তঃর্জাতিক যানবাহন (বাস) ও কোরবানীর পশুবাহী যানবাহন অগ্রাধিকার ভিত্তিত্বে বুকিং দেয়া হয়।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া ঘাট স্বল্পতার কারণে ফেরিতে যানবাহন লোড-আনলোড চলাকালীন ঘাটে ভীরতে আসা অপর ফেরি ক্ষেত্র বিশেষ ২০/৩০ মিনিট ভাসমান অবস্থায় থাকতে বাধ্য হয়।
এতে প্রায়শই ঘাটে ফেরি জটের সৃষ্টি হচ্ছে। বুধবার সন্ধ্যায় দু’পারে পাঁচ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল।
পরিস্থিতি মোকাবেলায় বুধবার বিকেলে পাটুরিয়া ঘাটে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলায় নিয়োজিত সংস্থা, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের জরুরী বৈঠক বসে। #

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

অচলাবস্থার মধ্য দিয়েই চলছে ফেরি সার্ভিস যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করার আশংকা

আপডেট টাইম : ০২:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০১৬