পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সৌদি উদ্দেশ্যে খালেদা জিয়া

সৌদি বাদশার আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সৌদির উদ্দেশে রওনা হন।

সফরসঙ্গী হিসেবে খালেদার সঙ্গে যাচ্ছেন তার উপদেষ্টা এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগম।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি যাত্রা নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেছেন খালেদা জিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, পবিত্র হজ পালনের জন্য আমি সৌদি আরব যাচ্ছি। আপনাদের দোয়া চাই।’

এদিকে খালেদা জিয়াকে বিদায় জানাতে দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতারাসহ সর্বস্তরের নেতা-কর্মীরা বিমানবন্দরে আসেন। শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল সিন্টু, ডা. জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ প্রমুখ।

খালেদা জিয়ার সঙ্গে হজ করতে লন্ডন থেকে দুবাই হয়ে সৌদি আরব আসার কথা তার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধু জোবায়দা রহমান ও নাতনি জায়মা রহমান।

আগামী ২০ সেপ্টেম্বর সৌদি আরব ত্যাগ করার কথা রয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানের।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সৌদি উদ্দেশ্যে খালেদা জিয়া

আপডেট টাইম : ০৪:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০১৬