অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসীদের ওপর ভর করেছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি তাদের কর্মকাণ্ডের জন্য জনবিচ্ছিন্ন হয়ে এখন সন্ত্রাসী ও সন্ত্রাসীদের কর্মকান্ডের ওপর ভর করেছে। আজ শনিবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআইরোডস্থ তার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড যখন আইনশৃঙ্খলা বাহিনী দমনের চেষ্টা করছে তখন তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে।
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এই প্রবীন নেতা বলেন, নির্বাচন নিয়ে দুই-তিন বছর আগে আলোচনার কোন সুযোগ নেই। বর্তমান সরকার সারা দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য উন্নয়ন কর্মকাণ্ড দেখতে চায় সকলে। নির্বাচন নিয়ে জণগণ ভাবছে না। নির্বাচনের যখন সময় আসবে তখন আলোচনা হবে।
উক্ত মতবিনিময় সভায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসীদের ওপর ভর করেছে : হানিফ

আপডেট টাইম : ০২:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬