অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বখাটের ব্লেডের আঘাতে ৫ম শ্রেণির স্কুলছাত্রী আহত

ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ব্লেড দিয়ে আঘাত করেছে এক বখাটে। আহত ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাতটার দিকে পৌর শহরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাসেল ওরফে রাজু নামে এক বখাটে এ হামলা করে।

জানা গেছে, বীরগঞ্জ পৌরসভার ঈদগাঁও আবাসিক এলাকার বাসিন্দা আব্দুর রশিদের মেয়ে ও বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রানী আক্তারকে প্রেমের প্রস্তাব দেয় রাসেল। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় রাসেল তার উপর ক্ষিপ্ত হয়। বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাসেল ব্লেড দিয়ে ওই ছাত্রীর মুখ ক্ষতবিক্ষত করতে চায়। এসময় ওই ছাত্রী হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন। এতে ব্লেডের আঘাতে ওই ছাত্রীর দুই হাতের বেশ কয়েক জায়গা কেটে যায়। পরে স্থানীয়রা তাকে বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মোস্তাফিজুর রহমান পিন্নু জানান, আঘাত তেমন গুরুতর নয়, তবে ওই ঘটনায় স্কুলছাত্রী আতঙ্কিত হয়ে পড়েছে।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার পরিদর্শক আবু আক্কাস আহমেদ জানিয়েছেন, ঘটনার পর রাসেল পালিয়ে গেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বখাটের ব্লেডের আঘাতে ৫ম শ্রেণির স্কুলছাত্রী আহত

আপডেট টাইম : ০৪:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬