পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

উদারতা প্রমাণে আ. লীগের সম্মেলনে যাবে বিএনপি: আলাল

আওয়ামী লীগের ২০-তম জাতীয় সম্মেলনে বিএনপি যাবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, বিএনপির সম্মেলনে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও তারা আসেনি। কিন্তু বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল।
সেই প্রমাণ আওয়ামী লীগের সম্মেলনের দিন আবারও দেবে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী বন্ধু দল নামে একটি সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে আলাল এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আ স ম হান্নান শাহ স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি এখনো যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। আমন্ত্রণ পাওয়ার পর মির্জা ফখরুল বলেছেন, দলীয় ফোরামে আলোচনা করে যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
আলাল বলেন, ‘আমরা খুশি হয়েছি আমাদের দাওয়াত দিয়েছেন, আমরা আনন্দিত। আমাদের সম্মেলনে কিন্তু আপনারা আসেন নাই। সৌজন্যবোধ দেখিয়ে টেলিফোন করে দুঃখ প্রকাশও করে নাই। কিন্তু আমরা আপনাদের মতো হীনমন্য নই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সম্মেলনে যাওয়ার জন্য বলেছেন।
বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই প্রমাণ আপনারা আওয়ামী লীগের সম্মেলনের দিন পাবেন। আমরা যাব।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

উদারতা প্রমাণে আ. লীগের সম্মেলনে যাবে বিএনপি: আলাল

আপডেট টাইম : ০৪:৪২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০১৬