পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘কোনোভাবেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না’

ডেস্ক : গণতন্ত্র রক্ষা ও দেশের জঙ্গি নির্মূলের স্বার্থে কোনো অবস্থাতেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, ‘দেশের গণতন্ত্রকে বাঁচাতে এবং বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার পাশাপাশি জঙ্গির কারখানা চিরতরে নির্মূল করতে হলে কোনো অবস্থাতেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া যায় না।’

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় যুব জোট আয়োজিত “জঙ্গি নির্মূল কর জঙ্গির সঙ্গী বর্জন ও বিচার কর” শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে জঙ্গির প্রধান পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া হলেন জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক এবং তাঁর দল বিএনপি হল জঙ্গি উৎপাদনের কারখানা। তাই জঙ্গিবাদ নির্মূল করে বাংলাদেশকে নিরাপদ করতে খালেদা জিয়াকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

বিএনপির সমর্থনে দেশে ধারাবাহিকভাবে জঙ্গি ও সন্ত্রাসী হামলা হয়েছে মন্তব্য করে ইনু বলেন, ‘খালেদা জিয়া ও তাঁর দল বিএনপি আবার গণতন্ত্র ও নির্বাচনের কথা বলা শুরু করেছে। কিন্তুই এদের সমর্থনেই কিছুদিন আগে নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য জঙ্গি ও সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া একবার নয় বারবার প্রমাণ করেছেন তিনি যুদ্ধপরাধী, জঙ্গি এবং সন্ত্রাসীদের পক্ষের শক্তি।’

আয়োজক সংগঠনের সভাপতি রোকোনূজ্জামান রোকনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মীর হোসেন আক্তার, সহ-সভাপতি ওবায়দুল হক, শহিদুল ইসলামও নূরুল আক্তার প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘কোনোভাবেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না’

আপডেট টাইম : ০৩:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬