অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

বাড্ডায় তরুণী ধর্ষিত: রুবেলসহ ৩ জনের খোঁজে পুলিশ

রাজধানী বাড্ডায় ক্ষুদ্র নৃগোষ্ঠির এক তরুণীকে ধর্ষণের মূলহোতা বখাটে রুবেলসহ তিনজনকে খুঁজছে পুলিশ। এছাড়া, এ ঘটনায় সাহায্যকারী হিসেবে আটক হওয়া সালাউদ্দিনকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার বাড্ডা থানা ও তরুণীর স্বজনদের সূত্রে এসব জানা গেছে।
তরুণীর স্বজনেরা জানান, ওই তরুণী কয়েক মাস আগে খিলক্ষেতে একটি বিউটি পার্লারে কাজ শুরু করে। গত ২৫ অক্টোবর বিকালে বাড্ডা পুরান থানা এলাকার হাসান আলী সড়কে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসে সে। তখন রুবেলসহ চারজন তরুণীকে তুলে নিয়ে যায় পাশের এক ভাঙা বাড়িতে ধর্ষণ করে। এরপর গত ২৮ অক্টোবর শনিবার তরুণী নিজে বাদি হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই এমরানুল হাসান বলেন, ‘ভিকটিমকে ঢাকা মেডিক্যালের ওসিসিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গতকাল রাতেই রুবেলসহ ৪ জনের নামে মামলা হয়েছে। আমরা সহযোগী সালাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছি। রুবেলসহ বাকিরা পলাতক রয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, সহযোগী সালাউদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, মামলার তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। মেডিক্যাল থেকে রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

বাংলা ট্রিবিউন

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

বাড্ডায় তরুণী ধর্ষিত: রুবেলসহ ৩ জনের খোঁজে পুলিশ

আপডেট টাইম : ০৪:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬