অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

গাইবান্ধায় ব্রিজ ভেঙে ট্রলি খাদে, স্কুলছাত্র নিহত

গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রিজ ভেঙে বালু বোঝাই ট্রলি খাদে পড়ে মুন্না মিয়া (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সৈয়দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না মিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের নওশা আলমের ছেলে। সে স্থানীয় সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, ঘোলদহ থেকে একটি বালুবোঝাই ট্রলি সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এসময় শিশুটি দৌড়ে ট্রলির পেছন দিক দিয়ে উপড়ে ওঠে। পরে ট্রলিটি সৈয়দপুর এলাকায় খালের উপর একটি ছোট ব্রিজের উপরে উঠলে ব্রিজ ভেঙে ট্রলি খাদে পড়ে যায়। এতে ট্রলির নিচে চাপা পরে মুন্নার মৃত্যু হয়।

ফুলছড়ি থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলিটি উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

গাইবান্ধায় ব্রিজ ভেঙে ট্রলি খাদে, স্কুলছাত্র নিহত

আপডেট টাইম : ০৩:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬