পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘পোষাক শিল্পে নারীদের অবদানই বেশি’

ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোষাক শিল্পে নারীদের অবদানই বেশি।

রোববার সাভার গনক বাড়ীতে ‘নারী প্রকল্পের প্রথম পর্যায়’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) তত্বাবধানে উত্তরাঞ্চলের দারিদ্র বিমোচন উদ্যোগের অংশ হিসেবে তিন মাসব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীর কর্মসংস্থানে উৎপাদনমূখী এবং দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ গুরুত্বপূর্ন। প্রশিক্ষণপ্রাপ্ত নারী কর্মচারীরা আত্মনির্ভরশীল হলে সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে।’

তিনি বলেন, ‘নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নে সরকার নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে উত্তরাঞ্চলের দারিদ্র বিমোচনে অস্বচ্ছল পরিবারের নারীদের তৈরি পোষাক শিল্পে কর্মক্ষম করে গড়ে তুলতে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী পরে প্রশিক্ষণগ্রহণকারী ৩০০ জনকে সনদ প্রদান করেন।

অনুষ্ঠানে বেপজার মহাব্যবস্থাপক মোঃ আব্দুল সোবাহানের সভাপতিত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, অতিরিক্ত সচিব মিয়া আব্দুল্লাহ মামুন, প্রকল্প পরিচালক মোঃ হাফিজুর রহমান, প্রশিক্ষনার্থীদের মধ্যে আমিনা খাতুন বক্তব্য রাখেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘পোষাক শিল্পে নারীদের অবদানই বেশি’

আপডেট টাইম : ০৩:১৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬