অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস

পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস। এবছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য হলো “আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি”।

জাতীয় যুব দিবস ২০১৬ উপলক্ষে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। এসময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহম্মেদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ১৭ লক্ষ ৯৯ হাজার ২শত ৫১জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ৪ লক্ষ ৬৭ হাজার ৫শত ৭৮জনকে আত্মকর্মসংস্থানের মাধ্যেমে স্বাবলম্বী করা হয়েছে। এছাড়া বর্তমান সরকারের সময়ে মোট ১,৪৮,৮৮১ জন প্রশিক্ষিত যুবকে ৬৫৪ কোটি ৪৬ লক্ষ ৮২ হাজার টাকার ঋণ প্রদান করা হয়েছে।

ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এ কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১ লক্ষ ১১ হাজার ১১৬ জনকে প্রশিক্ষণ এবং ১ লক্ষ ৮ হাজার ৭৮২ জনের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। যুব কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অধিদপ্তরের প্রধান কর্যালয়ের সাথে সকল জেলা ও উপজেলায় ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে। প্রশিক্ষণ ও ঋণের জন্য অনলাইন আবেদনের ব্যবস্থা চালু করা হয়েছে।

পহেলা নভেম্বর ২০১৬ ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রশিক্ষিত সকল যুবক ও যুবমহিলাদের মধ্য হতে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৪ জন সফল আত্মকর্মী যুব ও ৫ জন সফল যুব সংগঠক মোট ১৯ জনকে এ বছর জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবদের উক্ত পুরস্কারে ভূষিত করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ

পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস

আপডেট টাইম : ০৩:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬