পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

আপিলেও বাঁশের কেল্লার ২এডমিনের জামিন বহাল

তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামায়াত-শিবির সমর্থিত ফেসবুক পেইজ বাঁশের কেল্লার এডমিন ওসমান গণি ও আবুল হোসেন রানার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার (০৭ নভেস্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ। পরে তিনি আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, বাঁশের কেল্লার পেইজে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে নিয়ে কটূক্তি করায় ওসমান গণি ও আবুল হোসেন রানার বিরুদ্ধে ২০১৪ সালের ১৪ এপ্রিল তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।

পরদিন ১৫ এপ্রিল এই দুইজনকে গ্রেফতার করে পুলিশ। ২০১৬ সালের ১৪ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ তাদেরকে জামিন দেন। পরে হাইকোর্টের এই জামিন স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ আপিল বিভাগ বহাল রাখেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

আপিলেও বাঁশের কেল্লার ২এডমিনের জামিন বহাল

আপডেট টাইম : ০৪:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০১৬