পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘তিন হাজার কোটি টাকা দিলে ডেসটিনির এমডির জামিন বিবেচনা’

তিন হাজার কোটি টাকা জমা দিলে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের জামিনের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে হওয়া দুর্নীতির মামলায় হাইকোর্ট এ দুজনকে জামিন দিয়েছিলেন। হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল শুনানিকালে সোমবার (০৭ মার্চ) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ একথা বলেন।

আদালতে ডেসটিনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

শুনানিতে ডেসটিনির কৌসুলি ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি বলেন, ডেসটিনির কর্ণধাররা চার বছর ধরে কারাগারে রয়েছেন। দুদক অর্থপাচারের অভিযোগে যে মামলা করেছে তা সঠিক নয়। তাদের জামিন বহাল রাখা হোক।

জবাবে দুদক কৌসুলি খুরশীদ আলম খান বলেন, এই মামলায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানেই অর্থ পাচারের বিষয়টি স্বীকার করেছেন। ফলে তাদের জামিন বহাল রাখা ঠিক হবে না।

উভয়পক্ষের শুনানির পর আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনসহ ২২ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের মধ্য থেকে ৩ হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা আত্মসাত করে পাঁচারের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। বর্তমানে এ মামলায় দু’জনই কারাগারে রয়েছেন।

এ মামলায় গত ২০ জুলাই বিচারপতি মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ শর্তাসাপেক্ষে ডেসটিনির রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইনকে জামিন দেন। শর্তের মধ্যে ছিলো সংশ্লিষ্ট থানায় পাসপোর্ট জমা ও বিদেশে যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এই জামিন স্থগিত করে দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘তিন হাজার কোটি টাকা দিলে ডেসটিনির এমডির জামিন বিবেচনা’

আপডেট টাইম : ০৪:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০১৬