পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ করলেন খালেদা

শেরেবাংলা নগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ করেন তিনি। এরআগে বেলা সাড়ে ১১টায় মাজারে উপস্থিত হন ৩ বারের সাবেক এ প্রধানমন্ত্রী।

আজ ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পুস্পস্তবক অর্পণ করেন বেগম খালেদা জিয়া। এছাড়া ফাতেহা পাঠ ও দোয়াও অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এরআগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা আশাবাদী, সরকার আগামীকাল আমাদের সমাবেশের অনুমতি দিয়ে গণতান্ত্রিক উদার রাজনীতির পরিচয় দিবে।আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তারা বিভাজনের রাজনীতি করে, যা ১৯৭২ সালেও করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ করলেন খালেদা

আপডেট টাইম : ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০১৬