অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

কুলাউড়ায় বাল্য বিয়ের অপরাধে বরসহ ৭ জনের জেল-জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া ইউএনও তাহসিনা বেগম এর নেতৃত্বে কর্মধা ও পৃথিমপাশা এলাকায় এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ের আয়োজনের অপরাধে বর পক্ষের ৩ জন ও কনে পক্ষের ৪ জনসহ মোট ৭ জনের জেল-জরিমানা প্রদান করা হয়েছে।

জানা যায়, শুক্রবার কর্মধা ইউনিয়নের পুর্ব কর্মধা নিবাসী মৃত আমীর আলীর অপ্রাপ্ত বয়স্কা মেয়ে পারভীন বেগম এর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে ইউএনও তাহসিনা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কনের ভাই রুবেল মিয়াকে ১ মাসের ও ভগ্নিপতি আব্দুছ সালামকে ৩ দিনের বিনাশ্রম করাদন্ড,কনের মা খাতিবুন বেগম ও খালা তালেবুন বেগমসহ দু’জনের প্রত্যেককে ১ হাজার টাকা করে দু’হাজার টাকা জরিমানা এবং বর পৃথিমপাশা ইউনিয়নের সম্মান নিবাসী মশাহিদ আলীকে ৩ দিনের,বড় ভাই ইসমাইল আলীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও বরের ভাবী মরিয়ম বেগমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে দন্ডপ্রাপ্ত ৪ জনকে কারাগারে প্রেরন করা হয় ও অর্থদন্ডের আসামীরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, সহকারী জাহাঙ্গীর হোসেন, এসআই বাশারসহ কুলাউড়া থানা পুলিশ অংশ নেয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

কুলাউড়ায় বাল্য বিয়ের অপরাধে বরসহ ৭ জনের জেল-জরিমানা

আপডেট টাইম : ০৩:০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০১৬