অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সাভারে স্বামী-স্ত্রী জিম্মি, তিন লাখ টাকা ছিনতাই

ডেস্ক: ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়িতে ফেরার পথে স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকার ইস্টার্ন ব্যাংক থেকে তিন লাখ টাকা তোলেন শাহীবাগ এলাকার বীথি আক্তার (২১) ও তার স্বামী শামীম মিয়া (৩০)। পরে তারা টাকা থানা বাসস্ট্যান্ড থেকে একটি রিকশায় করে বাড়ি ফেরছিলেন। পথে মজিদপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা দুটি মোটরসাইকেলে ছয় সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে তিন লাখ টাকার ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

বীথি আক্তার বলেন, “আমরা যখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করি, তখন ব্যাংকের ভেতরে দুজন লোক আমাদের ওপর নজর রাখছিল।”

ইস্টার্ন ব্যাংকের ব্র্যাঞ্চ অপারেশন ম্যানেজার জাহির আক্তার বলেন, “গ্রাহকের টাকা ছিনতাই হলে আমাদের করার কিছুই নেই।”

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, “ঘটনার সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেয়া হবে।”

এদিকে দিনে-দুপুরে টাকা ছিনতাইয়ের ঘটনায় পৌর এলাকার ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

সাভারে স্বামী-স্ত্রী জিম্মি, তিন লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম : ০৪:৪১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬