অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ

জাতীয় প্রেসক্লাবে মাওলানা ভাসানীর ৪০তম মৃত্যু বার্ষিকী পালিত

আজ (বৃহস্পতিবার) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আব্দুর রব সুন্দরবন রক্ষা ও রামপাল নিয়ে প্রধানমন্ত্রীকে জেদ পরিহারের আহ্বান জানিয়েছেন। প্রধান অতিথি তার বক্তব্য শুরু করার পূর্বে উপস্থিত সকলের সাথে দাড়িয়ে মাওলানা ভাসানীর স্মরণে ১ (এক) মিনিট নিরবতা পালন করেন।

বর্তমান অবস্থাকে শ্বাসরুদ্ধকর অবস্থা আখ্যায়িত করে জেএসডি নেতা বলেন যে, বর্তমানে সরকার মশা, ইদুর ও বিড়ালকেও দেখে ভয় পায়, তারা এখন এ ক্ষুদ্র প্রাণীকেও বিরোধী দল বলে ভয়ে চিৎকার করছে। সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শামীম আহমদ খান।

বিশেষ অতিথি হুজুর ভাসানীকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মজলুম নেতাকে তার প্রাপ্য সম্মান প্রদর্শনের দাবী জানিয়েছেন। আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের পূর্বে “শহীদ রাষ্ট্রপতি” উল্লেখ না করায় আওয়ামী লীগের সমালোচনা করেছেন ন্যাপ বাংলাদেশ এর মহাসচিব নেয়াজ আহমদ খান। নেয়াজ আহমদ খান তার বক্তব্যে প্রধানমন্ত্রীর নিকট জানতে চেয়েছেন যে, কার সন্তুষ্টির জন্য বঙ্গবন্ধুর নামের পূর্বে ‘শহীদ’ শব্দ ব্যবহার করা হয় না? যে সকল নেতৃবৃন্দ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং যারা বর্তমানে জীবিত সেই সকল ত্যাগী ও মহান নেতাদের হেয় না করে তাদের সকলের প্রতি যথাযথভাবে সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ন্যাপ বাংলাদেশ এর মহাসচিব নেয়াজ আহমদ খান।

আলোচনা সভার সভাপতি ও ন্যাপ বাংলাদেশের চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ ফারুকুল ইসলাম তার বক্তব্যে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবী জানিয়েছেন।

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রামের শ্রমিক নেতা ও মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি সিদ্দিকুল ইসলাম, ইউরোপিয় ইউনিয়নের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা আব্দুল হালিম, ইউজিসির সাবেক সদস্য প্রফেসর আব্দুস সালাম, চিত্র পরিচালক এমএ রাজ্জাক, নাগরিক ঐক্যের ঢাকা মহানগর সভাপতি সহিদুল্লাহ কায়সার, মহিলা সম্পাদিকা ফারজানা ইয়াসমিন বেবী, জিয়াউর রহমান নওশা, আব্দুর রশিদ প্রমুখ। সভা পরিচালনা করেছেন ন্যাপ বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান। সভা শেষে মাওলানা ভাসানী ও দেশ-জাতির কল্যাণে মুনাজাত পরিচালনা করেন মাওলানা জহিরুল ইসলাম।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা

জাতীয় প্রেসক্লাবে মাওলানা ভাসানীর ৪০তম মৃত্যু বার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৪:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬