অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যশোরে দুইপক্ষের গোলাগুলিতে ডাকাত নিহত

যশোর: যশোর সদর উপজেলায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির পর একজনের লাশ উদ্ধার করার খবর দিয়েছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর বলে জানালেও পুলিশ তার নাম-ঠিকানা বলতে পারেনি। কোতোয়ালি থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলছেন, শুক্রবার মধ্যরাতে দৌলতদিহি এলাকায় মোবাইল ফোন টাওয়ারের উত্তর পাশে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর আসে।

রাত পৌনে ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, রাত ৩টা ৮ মিনিটে কোতোয়ালি থানার এসআই শহিদুল ইসলাম অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ নিয়ে আসেন। তার মাথার পেছন দিকে একটি গুলি লেগেছে।

হাসপাতালে আনার কমপক্ষে আধাঘণ্টা আগে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস। বৃহস্পতিবার রাতেও যশোরে দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে একজনের মৃত্যুর খবর দিয়েছিল পুলিশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যশোরে দুইপক্ষের গোলাগুলিতে ডাকাত নিহত

আপডেট টাইম : ০৮:০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬