অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ

তরুণ কারুশিল্প প্রতিযোগিতা

বাংলাদেশের হস্ত ও কারুশিল্পের উন্নয়নে তরুণ কারুশিল্পীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ২০১৩ সালে ইয়াং ক্র্যাফটপারসনস কম্পিটিশন (ওয়াইসিসি) প্রচলন করেছে। প্রতিযোগিতায় প্রতিবছর চারজন তরুণ কারুশিল্পীকে পুরস্কৃত করা হয়।

প্রত্যেক শিল্পীকে সম্মাননার স্বীকৃতিস্বরূপ ২৫ হাজার টাকা এবং প্রশংসাপত্র দেওয়া হয়। বিজয়ীরা ছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য শিল্পীদেরও প্রশংসাপত্র দেওয়া হয়। বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করে থাকে আড়ং, কুমুদিনী, টাঙ্গাইল শাড়ী কুটির ও অঞ্জন’স।

২০১৬ সালের জন্য টেরাকোটা বা পোড়ামাটির পাত্র ও অন্যান্য ব্যবহারিক সামগ্রী প্রতিযোগিতার মাধ্যম হিসেবে নির্বাচন করা হয়েছে। ৩৫ বছর বা তার কম বয়সী যে কোনো তরুণ মৃৎশিল্পী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সে জন্য আগামী ২০ ডিসেম্বরের মধ্যে নিজের সেরা শিল্পকর্ম (কমপক্ষে তিনটি), কাজের অভিজ্ঞতাসহ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ/স্থানীয় চেয়ারম্যানের সনদ (যে কোনো একটি) জমা দিয়ে অংশগ্রহণ করা যাবে।

শিল্পকর্ম ও প্রয়োজনীয় বৃত্তান্ত দেওয়ার ঠিকানা : টাঙ্গাইল শাড়ি কুটির। ১৪৩/১, নিউ বেইলি রোড, ঢাকা ১০০০। এ ছাড়া প্রয়োজনীয় তথ্য ও শিল্পকর্মসহ সরাসরি জমা দিয়েও প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের অফিস সহকারী আবু হানিফের (ফোন : ০১৯১৭৮৪৭১৯৮) সঙ্গে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা

তরুণ কারুশিল্প প্রতিযোগিতা

আপডেট টাইম : ০২:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬