অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১টার দিকে শহরের শান্তিনগর এলাকার দীপ্তি রাণীর (২২) বাসা থেকে তার লাশ পাওয়া যায় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার এসআই কফিল উদ্দীন।

নিহত দীপ্তি রাণী ওই এলাকার আতিয়া বর্মনের মেয়ে। শহরের স্কয়ার হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন তিনি।

পরিবারের বরাত দিয়ে এসআই কফিল উদ্দীন বলেন, সম্প্রতি সদর উপজেলার সালন্দর ইউনিয়নের রবিন চন্দ্রের সঙ্গে দীপ্তির বিয়ের আলোচনা চলছিল। দুপুরে পরিবারের সদস্যদের কাছে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই জানান, বিয়েতে রাজি না থাকায় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা দাবি করছে। তিনি আরো জানান, লাশের সুরতহাল করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ঠাকুরগাঁওয়ে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৩:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬