পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের কড়া প্রতিবাদ

ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন ও হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বুধবার বিকেলে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান জানান, আমরা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, অগ্নিসংযোগ ও হত্যার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছি। এছাড়া অবিলম্বে এসব বন্ধের জন্য বলেছি।

তিনি আরো বলেন, জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত খবরের কাগজে প্রকাশিত সংবাদকে বানোয়াট বলে দাবি করেছেন। রাষ্ট্রদূত বলেছেন, প্রকৃত অর্থে এমন কিছুই হচ্ছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি প্রতিবাদ পত্রও তুলে দেয়া হয়েছে বলে জানান তিনি।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে মিয়ানমার রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক নির্যাতন চালাচ্ছে দেশটির সেনাবাহিনী ও স্থানীয়রা। গত কয়েকদিনে ওই রাজ্যে সহিংস ঘটনায় এখন পর্যন্ত ১৩০ জনের প্রাণহানি ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্স, বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের কড়া প্রতিবাদ

আপডেট টাইম : ০৩:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬