পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বেলকুচিতে পুলিশের হাত থেকে আসামির পলায়ন

সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশের হাত থেকে মোদাচ্ছেরুল্লাহ (৩৫) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে।

শুক্রবার বিকেলে সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার সয়দাবাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক আসামি মোদাচ্ছেরুল বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের রিয়াজ মোল্লার ছেলে।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মোদাচ্ছেরুল এনায়েতপুর থানায় দায়ের করা একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শুক্রবার দুপুরে তাকে বেলকুচি পৌর এলাকার শেরনগর থেকে গ্রেপ্তার করে বিকেলে সিএনজিচালিত অটোরিকশাযোগে সিরাজগঞ্জ আদালতে নেওয়া হচ্ছিল।

অটোরিকশাটি সদর উপজেলার সয়দাবাদ মোড় এলাকায় পৌঁছালে আসামির হাতের হ্যান্ডকাপে ক্রটি দেখা দেয়। এ সময় দায়িত্বরত কনস্টেবল তার হ্যান্ডকাপ খুলে মেরামতের চেষ্টা করেন। সুযোগ পেয়ে মোদাচ্ছের সিএনজি অটোরিকশা থেকে লাফিয়ে নেমে পালিয়ে যায়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বেলকুচিতে পুলিশের হাত থেকে আসামির পলায়ন

আপডেট টাইম : ০৩:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬