পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল

মওলানা ভাসানী ছিলেন গণমানুষের মুক্তিদূত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খানমেনন এমপি বলেছেন, মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার গণমানুষের মুক্তিদূত। নিপীড়িত মানবাত্মার রোদন ধ্বনি তাঁকে ব্যথিত ও বিক্ষুদ্ধ করতো তাই ফ্যাসিস্ট-সাৎ রাজ্যবাদীর রক্তচক্ষুকে উপেক্ষা করে নির্ভীক চিত্তে উচ্চারণ করছিলেন ‘খামোশ’।

পশ্চিম পাকিস্তানী শাসক ও শোষকচক্রের বৈষম্য, বঞ্চনা আর নির্যাতনের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়ে তাদেরকে আসসালামুআলাইকুম জানিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক রাজনীতির ধারক। জিয়াউর রহমানের সময় তৎকালীন বিমান বাহিনীর প্রধান তোয়াব খানকে দিয়ে সিরাতুন্নবী (স.) মাহফিল এর নামে স্বাধীনতা বিরোধী শক্তি সংগঠিত হবার পায়তারা করছিলো, অসুস্থ মওলানা হাসপাতাল থেকে জিয়াউর রহমানকে তার অশুভ খেলা বন্ধ করতে হুশিয়ারী উচ্চারণ করেছিলেন। মওলানার-ওই বিবৃতির ফলে সিরাতুন্নবী মাহফিলই বন্ধ হয়নি এর কিছুদিনের মধ্যেতোয়াব খানকেও বিদায় নিতে হয়েছিলো।

তিনি আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভাষানী ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি আবারও মাথাছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নাসিরনগর আর গোবিন্দগঞ্জের হামলা একই সূত্রে গাথা। এদের উদ্দেশ্য বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রের প্রলেপ দিয়ে এর উন্নয়ন ও অগ্রগতি বিঘিœত করা। এর বিরুদ্ধে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এখানেই ম্ওলানা ভাসানীর প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত।

তিনি মওলানা ভাসানীকে শুধু স্মরণ নয় তাঁকে অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ভাসানী ফ্রন্টের সভাপতি মমতাজ চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পদক দিলীপ বড়–য়া, এনডিপি নেতা আলমগীর মুজমদার প্রমুখ বক্তৃতা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান

মওলানা ভাসানী ছিলেন গণমানুষের মুক্তিদূত

আপডেট টাইম : ০৩:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬