পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শামীম ওসমান এবং আইভীর দূরত্বে থমকে আছে নারায়ণগঞ্জের নৌকা

ডেস্ক: শামীম ওসমান এবং আইভীর দূরত্বে থমকে আছে নারায়ণগঞ্জের নৌকা। একদিকে দলের মানরক্ষা, অন্যদিকে দু’জনের মনরক্ষা চেষ্টায় দিশেহারা নেতা কর্মীরা। তারপরও তারা আইভীর ডাকে সাড়া দেওয়ার অপেক্ষায় আছেন। দ্বন্দ্ব ভুলে আইভীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তৃণমূল।

সময় কমতে থাকলেও কমছে না শামীম ওসমান এবং নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভীর ব্যক্তিগত দূরত্ব। ভোটের মাঠে তাই দোটানায় থাকা স্থানীয় নেতা-কর্মীরা উভয় সংকটে।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সদর এবং সিদ্ধিরগঞ্জে। এখানকার সংসদ সদস্য শামীম ওসমান। ৪ লাখ ৭৪ হাজার ভোটারের ৩ লাখ ৬১ হাজারই এখানে।

আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলছেন, নিজেদের ভবিষ্যৎ রাজনীতি টিকিয়ে রাখতেই নৌকাকে বিজয়ী করা ছাড়া উপায় নেই। তবে দলের স্বার্থে নেতা-কর্মীদের আপন করে নিতে ডাক্তার আইভীর প্রতি অনুরোধ তাদের।

ভোটের প্রচারণা চললেও মন কষাকষির কারণে বন্দরের নেতারাও অসহায়। এখানকার সংসদ সদস্য জাতীয় পার্টির সেলিম ওসমান, ভোটার ১ লাখ ১৩ হাজার ২শ ৮৩। বিপাকে পড়া নেতারা তারা বলছেন, শামীম ওসমান আর আইভীর মধ্যে সমস্যায় ধানের শীষ লাভবান না হলেও নেতা কর্মীদের আপন না করলে আইভীর বিজয়ও সহজ হবে না।

বন্দরের আওয়ামী লীগ সভাপতি বলেন, নৌকার জন্য অামাদের যেভাবে কাজ করা দরকার সেভাবেই কাজ করে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য খুব ভালো করে কাজ করতে যায় তখনই এমন মন্তব্য আসে যে পিছিয়ে যায়।

আগামী ৫ ডিসেম্বর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার জন্য নেতা কর্মীরা স্বউদ্যেগে কমিটি গঠন করলেও তারা পাশে চাইছেন আইভীকে। আইভী তৃণমূলকে আপন করে নিলে শামীম ওসমান বাধা হবে না বলে বিশ্বাস তাদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শামীম ওসমান এবং আইভীর দূরত্বে থমকে আছে নারায়ণগঞ্জের নৌকা

আপডেট টাইম : ০৫:৫৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬