পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

২০১৮ সালের মধ্যে সব উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

২০১৮ সালের মধ্যে দেশের সব উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬’ উপলক্ষে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার ইন্টারন্যালনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করবেন।

এতে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে বিভিন্ন অপপ্রচার এর মাধ্যমে দূর হবে। ‘অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে এবারের মেলায় বেসরকারি খাতের ১২৫টি প্রতিষ্ঠানের ৩২০টি স্টল থাকবে। এ ছাড়া ৫০টি বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যুৎ খাতের গবেষণা ও নতুন উদ্ভাবনী বিষয়ে ১০টি প্রকল্প মেলায় প্রদর্শিত হবে।

নসরুল হামিদ জানান, বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার মেগাওয়াটের মাইলফলক ছোঁয়ায় আগামী ৮ ডিসেম্বর হাতিরঝিলে সর্বসাধারণের জন্য বিশেষ আলোকসজ্জা করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

২০১৮ সালের মধ্যে সব উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

আপডেট টাইম : ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬