পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ক্লাবে হাউজি-কার্ড খেলার ওপর হাইকোর্টের আদেশ স্থগিত

ডেস্ক: দেশের ১৩ অভিজাত ক্লাবে হাউজি, ডাইস ও কার্ড খেলার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

ঢাকা ক্লাবের আবেদেনের শুনানি নিয়ে আজ রবিবার হাইকোর্টের এ স্থগিতাদেশের রুল নিষ্পত্তি করতে উভয়পক্ষকে এ নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি বেঞ্চ।

এর আগে গত ৪ ডিসেম্বর বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে অভ্যন্তরীণ খেলার নামে কার্ড, ডাইস ও হাউজি খেলার বেআইনি ব্যবসার আয়োজকদের বিরুদ্ধে কেন যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না, এ নিয়ে একটি রুলসহ নিষেধাজ্ঞা জারি করেন।

পরবর্তীতে ঢাকা ক্লাবের আবেদনের প্রেক্ষিতের ৬ ডিসেম্বর হাইকোর্টের আদেশের ওপর একদিনের স্থগিতাদেশ দিয়ে বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আজ (বৃহস্পতিবার) শুনানি শেষে ঢাকা ক্লাবকে নিয়মানুযায়ী আগামী রবিবারের মধ্যে লিভ টু আপিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে চেম্বার জজের দেওয়া একদিনের স্থগিতাদেশ আর বহাল রইল না। হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রইল বলে জানান আইনজীবী রেদোয়ান আহমেদ।

হাইকোর্টের আদেশে যে ১৩টি ক্লাবের কথা বলা হয়েছিল সেগুলো হলো- ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমণ্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব-ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।

ক্লাবগুলোকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত রাখতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।

আইন অনুসরণ না করে এসব ক্লাবে জুয়া, ডাইস ও কার্ড খেলার মতো আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে গত বুধবার রিট আবেদনটি করা হয়েছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

ক্লাবে হাউজি-কার্ড খেলার ওপর হাইকোর্টের আদেশ স্থগিত

আপডেট টাইম : ০৫:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬