অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গুলশান-বনানী-বারিধারায় আরো ৫০০ সিসি ক্যামেরা

গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার নিরাপত্তা বিধানে আরো ৫০০ সিসি ক্যামেরা স্থাপনে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে সোমবার নগর ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেয়র আনিসুল হক বলেন, ঢাকার চেহারা প্রতিদিনই একটু একটু করে বদলে যাচ্ছে। দেশে বসবাসকারী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের নিরাপত্তা প্রদানের বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য উত্তর সিটির পক্ষ থেকে ইতোমধ্যেই এসব এলাকায় বেশ কিছু সিসি ক্যামেরা স্থাপন করেছে। নতুনভাবে আরও পাঁচশ সিসি ক্যামেরা স্থাপন করা হলে তা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশবাহিনীকে আরও বেশি সক্ষমতা এনে দেবে।

তিনি বলেন, কূটনৈতিক এলাকার পাশাপাশি ঢাকা উত্তরের সমগ্র এলাকায় আগামী ২০১৭ সালের মধ্যে ৫ হাজার সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

ডিএমপি গুলশান বিভাগের এডিসি আব্দুল আহাদ জানান, গত ৩ মাসে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় কোন চুরি বা ছিনতাই-এর ঘটনা ঘটেনি যা পরোক্ষভাবে সিসি ক্যামেরা স্থাপনের সুফল।

অনুষ্ঠানে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় উল্লিখিত ৪টি সোসাইটির নেতৃবৃন্দ ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, পেমা লিন, বি এম রাজিব, ক্রিস সু, ডিএমপি গুলশান জোনের এসি মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

গুলশান-বনানী-বারিধারায় আরো ৫০০ সিসি ক্যামেরা

আপডেট টাইম : ০৫:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬