পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

প্রতিনিধিদের তালিকা বঙ্গভবনে, নেতৃত্বে খালেদা

নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারে রাষ্ট্রপতির সাথে আলোচনায় অংশ নেওয়ার জন্য একটি প্রতিনিধিদলের তালিকা রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে জমা দিয়েছে বিএনপি। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার বলেন, চেয়ারপারসন ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা প্রতিনিধিদলে থাকবেন। বিএনপির প্রতিনিধিদলের এই তালিকা দুপুরে বঙ্গভবনে পাঠানো হয়েছে বলে জানান রিজভী। দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন ও বেলাল আহমেদ নামের তালিকা সংবলিত মহাসচিবের চিঠি নিয়ে বঙ্গভবনে গেছেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব বরাবর ওই চিঠি পাঠানো হয়েছে।

সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়েই আগামী ১৮ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় এ সংলাপের শুরু হচ্ছে। বিএনপির প্রতিনিধিদলের তালিকায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, আবদুল মঈন খান, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম রয়েছে বলে জ্যেষ্ঠ নেতাদের কথায় জানা গেছে। মুনির হোসেন জানান, সংলাপে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে বিএনপির যে ১০ সদস্যের নাম চাওয়া হয়েছে সেই তালিকা আমরা বঙ্গভবনে পৌঁছে দিয়েছি। সেখানে ডেপুটি সেক্রেটারি আমাদের তালিকা গ্রহণ করেছেন।

কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব নেবে নতুন ইসি। ওই কমিশনের অধীনেই ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে। ২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সার্চ কমিটির মাধ্যমে যেভাবে ইসি গঠন করা হয়েছিল, এবারও একই পদক্ষেপ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গত ১২ ডিসেম্বর বঙ্গভবন থেকে চিঠি পাঠিয়ে সংলাপের জন্য বিএনপির কাছে ১০ সদস্যের প্রতিনিধিদলের নাম চাওয়া হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত নভেম্বরে এক সংবাদ সম্মেলনে নতুন ইসি ও সার্চ কমিটি গঠন নিয়ে তার দলের ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন। রিজভী ও বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী গত ৬ ডিসেম্বর বঙ্গভবনে গিয়ে খালেদা জিয়ার ওই প্রস্তাবের বিস্তারিত দিয়ে আসেন। আওয়ামী লীগের নেতারা খালেদা জিয়ার ওই অবস্থানের সমালোচনা করেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উনার প্রস্তাব উনি দিয়েছেন। রাষ্ট্রপতিকে বলুক। এটা রাষ্ট্রপতি ভালো বুঝবেন, উনি কী পদক্ষেপ নেবেন। রাষ্ট্রপতি যে পদক্ষেপ নেবেন সেটাই হবে। এখানে আমাদের বলার কিছু নেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

প্রতিনিধিদের তালিকা বঙ্গভবনে, নেতৃত্বে খালেদা

আপডেট টাইম : ০৪:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬