পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাকিস্তানে ১৩ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানে ১৩ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সেনাবাহিনী। পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এ খবর নিশ্চিত করেছেন। খবর ডন নিউজের।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর প্রকাশ করে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, নিরাপরাধ মানুষ, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর লোকজনদের হত্যা ও জবাই করার অপরাধে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০১৪ সালে পেশোয়ার আর্মি পাবলিক স্কুলে তেহরিক-ই-তালেবান বন্দুকধারীরা হামলা চালিয়ে কমপক্ষে ১৪৪ জনকে হত্যা করে জঙ্গিরা। নিহতদের অধিকাংশই ছিল শিশু। আজ এই গণহত্যার দ্বিতীয় বছর পূর্তি। আর এই দিনেই ১৩ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করার খবর প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী।

পেশোয়ার আর্মি স্কুলে হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন উমর মনসুর। চলতি বছরের শুরুর দিকে চারসাদ্দা’র বাচা খান বিশ্ববিদ্যালয়েও হামলা চালান তিনি। ১৩ জঙ্গির মধ্যে তিনিও একজন।
আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, সন্দেহভাজন সন্ত্রাসীরা বাচা খান বিশ্ববিদ্যালয়, প্যারেড লেন মসজিদ, ম্যারিয়ট হোটেল, ওয়ার্ল্ড ভিশন(এনজিও), নাওগাই শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পনা ও হামলা করেছিলেন তারা।

আইএসপিআর জানায়, ৩২৫ জনকে হত্যা এবং ৩৬৬ জনকে আহতের ঘটনায় জড়িত ছিলেন তারা। তাদের আটকের সময় আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছিল। মৃত্যদণ্ড কার্যকর হওয়া জঙ্গিদের বিচার সামরিক আদালতে সম্পন্ন হয়েছিল।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ১৩ জঙ্গি হলেন, লতিফ উল্লাহ মেহসুদ, আরাফাত, ওয়াহিদ আলি, আকবর আলি, মোহাম্মদ রিয়াজ, নূর উল্লাহ, আব্দুল রেহমান, মিয়ান সাঈদ রহিম, নূর মোহাম্মদ, শের আলি, সৈয়দ কাসিম শাহ, মোহাম্মদ উসমান, মোহাম্মদ ওয়াকার ফয়সাল।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পাকিস্তানে ১৩ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট টাইম : ০৪:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬