অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

গাজীপুর:
গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ জনের পরিচয় পাওয়া গেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের শাল্লা থানার গজেন্দ্রপুর এলাকার ইন্দ্রজিত দাসের ছেলে বাবুল চন্দ্র দাস (৪৫) একই এলাকার তুলশী দাসের ছেলে প্রাণনাথ দাস (৪৪), শেরপুরের নালিতাবাড়ী থানার ভুরুঙ্গা এলাকার আলী আহম্মেদের ছেলে উকিল মিয়া (৩০), জামালপুরের বকশিগঞ্জ থানার নিলক্ষিয়া এলাকার আবুল মিয়া স্ত্রী আমেনা খাতুন (৩৫), গোপালগঞ্জের মোকসেদপুর থানার কৈলা এলাকার মোতালেব মাতাব্বরের ছেলে লেগুনা চালক সুজন মিয়া (২০) ও নেত্রকোনার কলমাকান্দা থানার রগুরামপুর এলাকার মৃত আবুল হাশিমের ছেলে আবুল হোসেন (৫০)।

আহতরা হলেন- নজরুল ইসলাম (২১), নাজমুল হক (৩৮), নূর মোহাম্মদ (৩২), আশিকুল ইসলাম (৪০) ও বিলকিস আক্তার (১৭)।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. এমরান হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিম পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় চৌরাস্তাগামী যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ ছয়জনের মৃত্যু হয়। আহত হন পাঁচজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে কথা বলে তাদের পরিচয় জানা যায় বলে জানান এএসআই এমরান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

আপডেট টাইম : ০৪:৪৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬