পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আবুল কালাম (৪৭) নামে আ’লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম ফরিদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে আবুল কালাম ও একই গ্রামের গোলাপ মিয়ার ছেলে শরীফের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শরীফ আবুল কালামের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে আবুল কালাম গুরুতর আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত আবুল কালামকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, আবুল কালামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শরীফের পরিবারের ৫টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম বাংলানিউজকে জানান,  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কিশোরগঞ্জে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০২:১৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬