পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আশকোনায় নারী জঙ্গির আত্মঘাতি বিস্ফোরণ

ডেস্ক: রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালে আত্মঘাতি বিস্ফোরণ ঘটিছেন জঙ্গি সুমনের স্ত্রী। আহতাবস্থায় তিনি পড়ে রয়েছেন বাড়ির পার্কিং স্পেসে।

এছাড়া অপর জঙ্গি তানভীর কাদেরীর ছেলে শহিদ কাদেরীকেও পড়ে থাকতে দেখা গেছে। তবে এ দু’জন মারা গেছেন, নাকি জীবিত তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বলেন, বাড়ির ভেতরে থাকা তিনজনকে আত্মসমর্পণ করতে বললে বোরকা পরা ওই নারী ধীরে ধীরে হেঁটে ঘরে থেকে বের হন। তখন তাকে হাত উঁচু করতে বললে তিনি তা করে ফের নামিয়ে নেন এবং কোমরে থাকা সুইসাইডাল ভেস্ট বিস্ফোরণ ঘটান। পরে মাটিতে লুটিয়ে পড়েন।

পুলিশের এডিসি মো. শাহজাহান বলেন, ওই নারী মারা গেছেন কিনা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তার এই কর্মকাণ্ডে পাশে থাকা ৮ বছরের এক মেয়ে শিশু গুরুতর আহত হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে শিশুসহ দুই নারী আত্মসমর্পন করলেও ভেতরে আরও তিনজন আছে বলে জানায় পুলিশ। তাদেরকে বারবার বাইরে এসে আত্মসমর্পনের আহ্বান জানানো হয়।

ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বলেন, ভেতরে অনেক বিস্ফোরক ও অস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছে। আমরা চাচ্ছি সবাইকে জীবিত আটক করতে। তাদেরকে আত্মসমর্পনের আহ্বান জানানো হচ্ছে।

বার বার আত্মসমর্পনের আহ্বানা জানানো হলেও ওই প্রান্ত থেকে সাড়া না পাওয়ায় বেলা সাড়ে ১২টা নাগাদ ফের অভিযান শুরু হয়। অভিযান শুরুর পরপর নারী জঙ্গি গ্রেনেড নিক্ষেপ করেন। এতে আইনশৃঙ্খলা বাহিনীর দুই-তিনজন সদস্য আহত হন।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আশকোনায় নারী জঙ্গির আত্মঘাতি বিস্ফোরণ

আপডেট টাইম : ০৪:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬