পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বাংলাদেশে সাশ্রয়ী দামের স্মার্টফোন আনছে গুগল

বাংলার খবর২৪.কম: 500x350_7e785939ea8711564a363421bf67177d_201_2অ্যান্ড্রয়েড ওয়ান চালিত সাশ্রয়ী দামের স্মার্টফোন নিয়ে শিগগিরই বাংলাদেশের বাজারে আসছে গুগল।

সোমবার ভারতে অ্যান্ড্রয়েড ওয়ান-নির্ভর স্মার্টফোন উদ্বোধন উপলক্ষে এ কথা জানিয়েছেন গুগলের অ্যান্ড্রয়েড-প্রধান সুন্দর পিশাই।
সুন্দর পিশাই বলেন, ‘পশ্চিমা বিশ্বে অ্যান্ড্রয়েড ওয়ান চালিত ফোন উন্মুক্ত করার কোনো পরিকল্পনা আপাতত নেই আমাদের। তবে শিগগিরই ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার বাজারে এই ফোন আনা হবে।’
সুন্দর পিশাই বলেন, অ্যান্ড্রয়েড ওয়ান চালিত স্মার্টফোন হচ্ছে এন্ট্রি লেভেলের স্মার্টফোন। অ্যান্ড্রয়েড ওয়ান প্রকল্পের মাধ্যমে বাজারে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ছাড়া হচ্ছে। ভারতের বাজারে ৬,৩৯৯ রুপিতে (৮,২০০ টাকা) পাওয়া যাবে স্মার্টফোন। আমাদের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী দামে ভালোমানের ও ইন্টারনেট সুবিধার ফোন মানুষের কাছে পৌঁছে দেওয়া।
এই ফোনের নিরাপত্তা, আপডেট বা সফটওয়্যার-সংক্রান্ত সব দায়িত্ব গুগল নেবে বলেও জানান তিনি।
ভারতের বাজারে অ্যান্ড্রয়েড ওয়ান-নির্ভর স্মার্টফোন নির্মাতা হিসেবে কাজ করছে স্পাইস, মাইক্রোম্যাক্স ও কার্বন। এই তিনটি স্মার্টফোন নির্মাতা অনলাইন ও অফলাইন স্টোরে অ্যান্ড্রয়েড ওয়ানচালিত মোবাইল ফোন বিক্রি করবে।
সবার হাতে সাশ্রয়ী স্মার্টফোন পৌঁছে দেয়ার পরিকল্পনা থেকে অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্ম তৈরি করেছে গুগল।
অ্যান্ড্রয়েড ওয়ান হচ্ছে অ্যান্ড্রয়েডের একটি সংস্করণ, যা কম দামি মোবাইল ফোনে ব্যবহার করা যায়।
গুগলের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের এই সংস্করণনির্ভর স্মার্টফোনে এফএম রেডিওর মতো বেশ কিছু বেসিক ফিচার থাকবে। এই স্মার্টফোনগুলো হবে পাঁচ ইঞ্চির চেয়ে ছোট মাপের। দাম হবে ১০০ ডলারের মধ্যে। এতে অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোন ব্যবহারের পরিমাণ আরও বাড়বে।
নতুন এই প্ল্যাটফর্মে স্মার্টফোন নির্মাতা ও টেলিকম অপারেটরগুলো নিজস্ব অ্যাপ তৈরি করতে পারবে। এই সফটওয়্যারটি হবে স্টক অ্যান্ড্রয়েড সফটওয়্যার, যা নিয়মিত হালনাগাদ করবে গুগল।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বাংলাদেশে সাশ্রয়ী দামের স্মার্টফোন আনছে গুগল

আপডেট টাইম : ০৪:০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪