পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সরকার দিশেহারা: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ভোটারবিহীন অবৈধ সরকার দিশেহারা হয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদের সাজানো মিথ্যা মামলায় আটক করে হয়রানি ও নির্যাতন করছে।

সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাহউদ্দিন (বাবু) ও উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ মইন উদ্দিনসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসরাফ জাহান মিনিসহ অন্যান্য নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সাভারে পোশাক শিল্পের যে ঘটনায় বিএনপি নেতাদের নামে সাজানো মিথ্যা মামলা দেয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।”

ওই ঘটনাটি মূলত শ্রমিক অসন্তোষের ফলে ঘটেছে বলেও জানান ফখরুল।

তিনি বলেন, ঘটনাটির পিছনে আমাদের পোশাক শিল্পের প্রতিযোগী দেশের ষড়যন্ত্র আছে বলে সরকারের মন্ত্রীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন। এতেই প্রতীয়মান হয় যে, বিএনপি’র নেতা-কর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা, হয়রানি যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলক। আসলে সরকার বিষয়টি উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানো চেষ্টা করছে।”

ফখরুল বলেন, “আমি জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে নেতা-কর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে আটককৃত নেতা-কর্মীদের মুক্তির জোর দাবি জানাচ্ছি।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সরকার দিশেহারা: ফখরুল

আপডেট টাইম : ০৫:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬