অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

শিল্পে গ্যাস সংযোগ হবে তো?

জ্বালানী প্রতিমন্ত্রী ক’দিন আগে ব্যবসায়ীদের বলেছেন, আগামী দুই বছরের মধ্যে শিল্পে গ্যাস সংযোগ দেয়া হবে। আসলে কি তা সম্ভব হবে? গ্যাসের সংকট যখন তীব্র আকার ধারণ করছে, উৎপাদন ও মজুদ যখন কমে আসছে তখন কি প্রতিমন্ত্রীর এই কথা কাজে আসবে? তীব্র গ্যাস ঘাটতি মোকাবেলায় ২০০৯ সালের ১ অক্টোবর থেকে সিলেট অঞ্চল ছাড়া সারা দেশে নতুন শিল্প ও বাণিজ্যিক সংযোগ প্রদান বন্ধ করে সরকার। পরে ২০১০ সালের ১৩ জুলাই নতুন আবাসিক সংযোগ প্রদানে নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে গ্যাস উত্তোলন দৈনিক ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হলে নতুন সংযোগ উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেয়া হয়। পরবর্তীকালে ২০১৩ সালের মে মাসে সরকার আবাসিকে গ্যাস সংযোগ উন্মুক্ত করে। কিন্তু আবাসিক এলাকায় গ্যাসের অপচয় হয়— এ বিবেচনায় আবারো দুই বছরের ব্যবধানে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হলো। ব্যবসায়ীরা শিল্পে গ্যাস পাওয়ার জন্য বার বার সরকারের কাছে ধর্ণা দিয়ে যাচ্ছেন। আর শিল্পে গ্যাস সংযোগ বন্ধ থাকায় শিল্প খাতে উৎপাদন কমছে, পাশাপাশি নতুন শিল্প চালু করা সম্ভবও হচ্ছে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

শিল্পে গ্যাস সংযোগ হবে তো?

আপডেট টাইম : ০৫:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬