পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘জঙ্গি দমন ছিল ২০১৬ সালের শ্রেষ্ঠ অর্জন’

সিরাজগঞ্জ : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৬ সাল ছিল আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার বছর। জননেত্রী শেখ হাসিনার কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপে জঙ্গি দমন ছিল এ বছরের শ্রেষ্ঠ অর্জন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘এ বছরই দেশের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও দমন করা হয়েছে। এছাড়া এ বছরটি উন্নয়নের দিক থেকেও ছিল ভরপুর। নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ শুরু এবং শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতের উন্নয়ন হয়েছে এ বছরেই।’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নহীন নির্বাচন উল্লেখ করে নাসিম বলেন, ‘এ নির্বাচন নিয়ে পরাজিতদের বিরূপ প্রতিক্রিয়া জাতির জন্য দুঃখজনক। এছাড়া এ বছরই দেশে প্রথমবারের মতো সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচনও সম্পন্ন হয়েছে।’

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘জঙ্গি দমন ছিল ২০১৬ সালের শ্রেষ্ঠ অর্জন’

আপডেট টাইম : ০৬:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬