পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

সদ্যনির্মিত সিরাজগঞ্জ বাজার স্টেশনের লুপ লাইনে ঘোরানোর সময় একটি ট্রেনের ইঞ্জিন লাইচ্যুত হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনার কারণে সিরাজগঞ্জ-ঈশ্বরদী লোকাল ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে প্রায় চারশ যাত্রী বিপাকে পড়েন।

সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে লোকাল ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌঁছে।

“যাত্রী নামার পর সদ্যনির্মিত লুপ লাইনে ইঞ্জিন ঘোরানোর সময় ক্রসিং পয়েন্টে ইঞ্জিন লাইচ্যুত হয়। পয়েন্ট ম্যান পয়েন্ট ঠিক না করায় ইঞ্জিনটি অন্য লাইনে ঢুকে পড়ায় এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তিনি জানান, এখান থেকে ট্রেনটি যাত্রী নিয়ে ঈশ্বরদী যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার কারণে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়ায় সিরাজগঞ্জ-ঢাকা আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস স্টেশনে আসতে পারবে না। ট্রেনটি রাত ১০টার দিকে স্টেশনে পৌঁছার কথা রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসিন জানান, লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন রাত ৮টার দিকে ঈশ্বরদী থেকে রওনা হয়েছে। ঘটনাস্থলে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

আপডেট টাইম : ০৫:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭