অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নতুন বছরে নতুন বই

ডেস্ক: নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন তিনি।নতুন বছরে নতুন বই

শিক্ষামন্ত্রী বলেন, নানা প্রতিকূলতার মধ্যে শুরু হওয়া বই উৎসব আমরা এখন ঐতিহ্যে পরিণত করেছি। এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞানে-গুণে উজ্জ্বল প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। নুরুল ইসলাম জানান, এ বছর চার কোটি ২৬ লাখ শিক্ষার্থীর মধ্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৮৫টি বই বিতরণ করা হচ্ছে।

রাজধানীর পাশাপাশি সারা দেশের সব স্কুলেই একইভাবে পালিত হচ্ছে বই উৎসব। সকালে সেজেগুজে শিশুরা দল বেধে যায় শিক্ষা প্রতিষ্ঠানে। বই হাতে গ্রামের পথে নতুন বই হাতে শিশুদের পথচলার দৃশ্য দেখাও নির্মল এক আনন্দ।

২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ প্রাথমিকের সব শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি চালু করে। পরে মাধ্যমিকের শিক্ষার্থীদেরও বই দেয়া শুরু হয়।

চলতি বছর চার কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেয়া হচ্ছে। এই বইয়ের সংখ্যা ৩৬ কোটি ২১ লক্ষ ৮২ হাজার ২৪৫টি। গত বছরের চেয়ে এবার বই বেশি দেয়া হচ্ছে দুই কোটি ৮৪ লক্ষ ৩৪ হাজার ২৩৭টি। চলতি বছর প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে ব্রেইল বই বিতরণ করা হচ্ছে সরকার। এক হাজার ২০১ জন শিক্ষার্থীর জন্য ১১টি বিষয়ে নয় হাজার ৭০৩টি বই তৈরি করেছে সরকার।

এছাড়া স্বাধীনতার সাড়ে চার দশক পর অবশেষে পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিশুরা প্রথমবারের মত চাকমা, মারমা, ত্রিপুরা, সাদরি ও গারো এই পাঁচটি ভাষার বই পাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নতুন বছরে নতুন বই

আপডেট টাইম : ০৫:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭