পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাষ্ট্রপতির সঙ্গে আ.লীগের সংলাপ ১১ জানুয়ারি

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য চতুর্থ ধাপে রাষ্ট্রপতি আবদুল হামিদ ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ৫টি রাজনৈতিক দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন।

আজ সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও অপর ৫টি রাজনৈতিক দলের অফিসের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। তিনি জানান, রাষ্ট্রপতি আগামী ৮ জানুয়ারি গণতন্ত্রী পার্টি ও গণফোরাম, ৯ জানুয়ারি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, জাতীয় সমাজতান্ত্রিক দল এবং ইসলামী আন্দোলন এবং ১১ জানুয়ারি আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবেন।

আগামী মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে। তাই রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে রাষ্ট্রপতি গত ১৮ ডিসেম্বর প্রথম বিএনপির সঙ্গে আলোচনা করেন। এনিয়ে নিবন্ধিত ২২টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডাকলেন রাষ্ট্রপতি।

এদিকে আগামীকাল তরিকত ফেডারেডশন এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার কথা রয়েছে। এছাড়া ৪ জানুয়ারি বাংলাদেশের সাম্যবাদী দল, ৫ জানুয়ারি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং ৭ জানুয়ারি বিকল্প ধারা বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসবি) সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার কথা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাষ্ট্রপতির সঙ্গে আ.লীগের সংলাপ ১১ জানুয়ারি

আপডেট টাইম : ০৫:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০১৭