অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

দুর্দান্ত জয়ে বার্সার রেকর্ড ছুঁলো রিয়াল

নতুন বছরের প্রথম লিগ ম্যাচে মাঠে নেমে প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করে ছাড়লো রিয়াল মাদ্রিদ। গ্রানাডার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। ইস্কোর জোড়া গোল, সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও ক্যাসেমিরোর জ্বলে ওঠার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার একটি রেকর্ডেও ভাগ বসিয়েছে রিয়াল।

সান্তিয়াগো বার্নাবুতে অনুষ্ঠিত ম্যাচটি জিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে এখন অপরাজিত রিয়াল। গত মৌসুমেই এই রেকর্ড গড়েছিল লিওনেল মেসি-লুইজ সুয়ারেজরা। এদিন ম্যাচের ১২ মিনিটে ইস্কোর পায়ে প্রথম গোলের দেখা পায় রিয়াল।

বেনজেমার বাড়ানো বল প্লেসিং শটে জালে জড়ান এই স্প্যানিশ ফরোয়ার্ড। ২০ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন বেনজেমা নিজেই। ২৭ মিনিটে গোল করেন রোনালদো। গ্যারেথ বেলের পরিবর্তে মাঠে নামা ইস্কো ৩১ মিনিটে ইস্কো নিজের দ্বিতীয় গোলটি করলে রিয়াল প্রথমার্ধেই এগিয়ে যায় ৪-০ গোলে।

বিরতির পর হয়েছে বাকি একটি গোল। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ক্যাসেমিরো ৫৬ মিনটে গোলটি করেন। ১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে রিয়াল। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

দুর্দান্ত জয়ে বার্সার রেকর্ড ছুঁলো রিয়াল

আপডেট টাইম : ০৫:১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭